ABN BANGLA TV
১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান জেলা শহরের ঐতিহ্যবাহী মারমা বাজারের অবৈধ টোল নেওয়া বন্ধ হচ্ছে।

বান্দরবান জেলা শহরের ঐতিহ্যবাহী মারমা বাজারের অবৈধ টোল নেওয়া বন্ধ হচ্ছে।

 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলা শহরের ঐতিহ্যবাহী মারমা বাজারে আগামীকাল বুধবার থেকে অবৈধ টোল নেওয়া বন্ধ হচ্ছে। আজ মঙ্গলবার টোল বন্ধের দাবিতে বান্দরবান পাড়াবাসীর পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাইয়ের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণের সময় চেয়ারম্যান জানান, তিনি নিজে কাল সকালে বাজারে গিয়ে বিক্রেতাদের অবৈধ টোল না দেওয়ার জন্য বলবেন।

বান্দরবান পাড়াবাসীর পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে ২৫ জন বিশিষ্ট ব্যক্তি সই করেন। তাঁদের মধ্যে আছেন আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, আদিবাসী ফোরামের সভাপতি মংউষাথোয়াই মারমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচপ্রু মাস্টার, সাবেক সদস্য লুসাইমং মারমা, চ নু মং মারমা, সাবেক পৌর কাউন্সিলর ক্যসা মং মারমা ও বাটিং মারমা বিশিষ্ট সাংবাদিক যমুনা টিভি, থুইসিংপ্রু লুবু মারমা, প্রমুখ।

 

স্মারকলিপিতে বলা হয়, জেলা শহরের উজানীপাড়া ও মধ্যমপাড়া এলাকায় গড়ে ওঠা মারমা বাজার সরকারি স্বীকৃত কোনো বাজার নয়। সড়কের দুই ধারে বসে হতদরিদ্র পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ, বিশেষ করে নারীরা বন থেকে সংগ্রহ করা শাকসবজি ও জুমচাষের পণ্য বিক্রি করে থাকেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁদের এই দৈনন্দিন পণ্য বিক্রি করাই জীবিকার একমাত্র অবলম্বন। সময়ের ধারাবাহিকতায় বাজারটি ‘মারমা বাজার’ নামে পরিচিতি পায়।

আদিবাসী ফোরামের সভাপতি মংউষাথোয়াই মারমা বলেন, এটি সরকারি নিবন্ধিত বাজার নয়,

আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা বলেন, পার্বত্য অঞ্চলে বাজার ব্যবস্থাপনার জন্য বাজার ফান্ড আইন রয়েছে। সেখানে প্রতিটি বাজারের সুনির্দিষ্ট এলাকা নির্ধারিত। মারমা বাজার সেই আইনে অন্তর্ভুক্ত নয়, বান্দরবান বাজার এলাকার মধ্যেও পড়ে না। তা ছাড়া ১৯০০ সালের পার্বত্য শাসনবিধিতেও পাহাড়িদের কৃষিপণ্যে টোলের বিধান নেই।

আজ বেলা ১১টার দিকে স্মারকলিপি গ্রহণকালে চেয়ারম্যান থানজামা লুসাই বলেন, মারমা বাজারে টোল আদায় অবৈধ। এ সময় তাঁকে জানানো হয়, কাল সকালে বাজারে টোল-ট্যাক্স বন্ধের দাবিতে সভা হবে। চেয়ারম্যান বলেন, তিনি নিজেও সেখানে উপস্থিত থাকবেন এবং বিক্রেতাদের টোল না দেওয়ার আহ্বান জানাবেন।

জানা গেছে, মারমা বাজারে প্রতিদিন ৫০ থেকে ১০০ জন বিক্রেতা বসেন। রোববার ও বুধবারের হাটে বসে ২০০ থেকে ৩০০ বিক্রেতা। তাঁদের কাছ থেকে প্রতিদিন ২০ থেকে ৫০ টাকা করে অবৈধভাবে আদায় করা হয়। মূলত বান্দরবান বাজারের অংশ দেখিয়ে ইজারাদার এ টোল আদায় করেন বলে অভিযোগ রয়েছে। অথচ মূল বাজার থেকে মারমা বাজার অন্তত ৩০০ গজ দূরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০