ABN BANGLA TV
৩১ অক্টোবর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান জেলা প্রশাসকের সঙ্গে মানবিক পাঠশালার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বান্দরবান জেলা প্রশাসকের সঙ্গে মানবিক পাঠশালার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

 

বান্দরবানের জেলা প্রশাসক জনাবা শামীম আরা রিনি মহোদয়ের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন বান্দরবান টিমের সদস্যরা। ৩০ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মানবিক পাঠশালার চলমান মানবিক কার্যক্রম, শিক্ষা সহায়তা উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের নিকট বার্ষিক কার্যক্রম প্রতিবেদন হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক মানবিক পাঠশালার উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের এই ধরনের মানবিক কার্যক্রম অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তিনি সংগঠনের কর্মকাণ্ডে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন বান্দরবান টিমের লিডার মো. ইয়াছিন আরাফাত, ডেপুটি টিম লিডার মাহবুবুর রহমান, সদস্য রোকসানা আক্তার তারিন, হাসান ইমাম উদ্দিন মেহেদী, মো. ইমন, মিরাজ উদ্দিন মিসবাহ, সাবরিনা সুলতানা জেনি, মো. জাবেদ, চন্দ্রমল্লিকা রিয়া, জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০