ABN BANGLA TV
৩ অক্টোবর ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান কেওক্রাডং উন্মুক্ত হওয়ায় পর্যটকদের ঢল।

বান্দরবান কেওক্রাডং উন্মুক্ত হওয়ায় পর্যটকদের ঢল।

বান্দরবান প্রতিনিধি:

বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং। দীর্ঘদিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ায় বান্দরবানের রুমা উপজেলায় নেমেছে পর্যটকদের ঢল। মেঘছোঁয়া পাহাড়, সবুজ বনভূমি আর আঁকাবাঁকা পাহাড়ি পথের টানে প্রতিদিন শত শত ভ্রমণপিপাসু ছুটে যাচ্ছেন কেওক্রাডং চূড়ায়। এতে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় পর্যটন শিল্প, নতুন করে চাঙা হয়েছে পাহাড়ি অর্থনীতি।

গত বুধবার (১লা অক্টোবর ) সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা বান্দরবানের রুমা উপজেলায় ভিড় জমাতে শুরু করেছেন।
দীর্ঘ অপেক্ষার পর প্রাণ ফিরে পেল পর্যটন স্পট।
প্রশাসনের নির্দেশে দীর্ঘ সময় পর্যটন কার্যক্রমে সীমাবদ্ধতা থাকলেও এবার পূর্ণাঙ্গভাবে উন্মুক্ত করায় পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বগালেক ও কেওক্রাডং। বিশেষ করে সাপ্তাহিক ছুটি ও টানা সরকারি ছুটির দিনগুলোতে ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড়ে সরগরম হয়ে উঠেছে বান্দরবানের রুমা উপজেলায় এ পাহাড়ি জনপদ।

বিশেষ তথ্য সূত্রে জানা যায়, কেওক্রাডং হলো বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবানে রুমা উপজেলায় অবস্থিত একটি পর্বতশৃঙ্গ। এটি বাংলাদেশের সরকারিভাবে স্বীকৃত দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর প্রকৃত উচ্চতা প্রায় ৯৮৬ মিটার (৩,২৩৫ ফুট) হলেও, সরকারিভাবে স্বীকৃত উচ্চতা ১,২৩০ মিটার (৪,০৪০ ফুট)।

বগালেক রুমা বাজার থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত একটি হ্রদ। এটি একটি প্রাকৃতিক গভীর মিঠা পানির হ্রদ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১,২৪৬ ফুট (৩৮০ মিটার)। হ্রদের আয়তন ১৮.৫৬ একর । এটি একটি বদ্ধ হ্রদ যার গভীরতা ১৫৩ মিটার (৫০২ ফুট)।

মেঘের রাজ্যে ভিন্ন এক অনুভূতি কেওক্রাডং l
চূড়ায় উঠে পর্যটকরা পাচ্ছেন মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার অন্যরকম অভিজ্ঞতা। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা ভ্রমণপিপাসু গ্রুপের সঙ্গে এসে তারা মুগ্ধ হচ্ছেন প্রকৃতির অনন্য রূপে। ঢাকার তরুণ-তরুণী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকেও পর্যটকরা ভিড় করছেন এখানে।

পর্যটকদের ভিড় বাড়ায় স্থানীয় হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহন খাতে ব্যাপক সাড়া পড়েছে। পাহাড়ি যুবকেরা গাইড সার্ভিস, জিপ ও মোটরসাইকেল ভাড়া দিয়ে অতিরিক্ত আয় করছেন। ফলে দীর্ঘদিন মন্দার পর স্থানীয় অর্থনীতিতে এসেছে নতুন গতি।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় পাহাড়ি পথগুলোতে নিয়মিত টহল চালানো হচ্ছে।

ময়মনসিংহ থেকে আসা ইকবাল হোসেন এবং আনোয়ারা, চট্টগ্রাম থেকে আসা শুভ বড়ুয়া, শাহনেওয়াজ নয়ন বলেন, “কেওক্রাডং যাওয়ার স্বপ্ন ছিল অনেকদিনের। এবার এসে মনে হচ্ছে সত্যিই বাংলাদেশ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘকে হাতের কাছে পাওয়া—এ অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না। আর জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

রুমা পর্যটক সেবা কেন্দ্রের ব্যবস্থাপক লালরৌ কুয়াল বম জানান,
কেওক্রাডংসহ বান্দরবানের পাহাড়ি অঞ্চলগুলো নিয়মিত উন্মুক্ত রাখলে দেশি-বিদেশি পর্যটকদের সংখ্যা আরও বাড়বে। এর ফলে একদিকে যেমন পর্যটন শিল্প সমৃদ্ধ হবে, অন্যদিকে পাহাড়ি জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নও ঘটবে।

প্রকৃতিপ্রেমী ভ্রমণকারীদের কাছে কেওক্রাডং এখন কেবল একটি পাহাড় নয়, বরং এক রোমাঞ্চকর স্বপ্ন পূরণের স্থান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০