ABN BANGLA TV
১৯ মার্চ ২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবান এমপি সাচিং প্রু জেরীর সৌজন্যে জেলার সাংবাদিকবৃন্দ দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত”।

বান্দরবান এমপি সাচিং প্রু জেরীর সৌজন্যে জেলার সাংবাদিকবৃন্দ দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান পার্বত্য জেলা ৩০০-নং আসনের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী সৌজন্যে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ: ১৮ই মার্চ (বুধবার) এমপি সাচিং প্রু জেরী-র বাসভবন পুরাতন রাজবাড়ীতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা ৩০০নং আসনের সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রেসক্লাবের সভাপতি: আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক: এন এ জাকির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক: অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক: আব্দুল মাবুদ,বিএনপির নেতা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, যুগ্ম আহ্বায়ক: সাশৈপ্রু মার্মা, যুগ্ম আহ্বায়ক: নেজাম চৌধুরী, যুগ্ন আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ বান্দরবান জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ মাল্টিমিডিয়ার সাংবাদিকবৃন্দ রা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বান্দরবানের উন্নয়নে এবং এই অঞ্চলের শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ ।” তিনি রমজানের পবিত্রতা রক্ষা এবং একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানান।

এ সময় জেলার সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে, পার্বত্য অঞ্চলের সংবাদ পরিবেশনায় বস্তুনিষ্ঠতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ ধরনের আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই আয়োজনটি শুধুমাত্র একটি প্রথাগত অনুষ্ঠান ছিল না, বরং এটি বান্দরবানের সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের সাথে গণমাধ্যমের একটি সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। মাহফিলে উপস্থিত সুধীবৃন্দ পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০