
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে ধ্রুবতারা চারা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল আলম, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল বিষয়ক বিশেষ সহকারী মো. আরিফ, বান্দরবান জেলা শাখার সভাপতি বর্ধন মারমা (জুনান), সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা জেনি, সহ-সাধারণ সম্পাদক রুনলে ম্রো, কোষাধ্যক্ষ সুনিল ত্রিপুরা এবং ইভেন্ট সম্পাদক অর্ক দাশসহ এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকরাও উপস্থিত ছিলেন।এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ধ্রুবতারা প্রতিনিধিরা জানান, ছোটবেলা থেকেই শিশুদের মাঝে পরিবেশ-সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা বলেন, গাছের চারা রোপণ ও তার যত্ন নেওয়ার মধ্য দিয়ে শিশুরা প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ শিখবে, যা ভবিষ্যতে একটি পরিবেশবান্ধব সমাজ গঠনে সহায়ক হবে।
চারা বিতরণের সময় শিক্ষার্থীদের গাছ রোপণের পদ্ধতি ও পরিচর্যার নানা দিক নিয়েও ধারণা দেওয়া হয়।
মন্তব্য করুন