ABN BANGLA TV
২ আগস্ট ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে ৭ বছরের শিশু অপহরণের ৪৮ ঘন্টা না পেরুতেই উদ্ধার করেছে পুলিশ,আটক একজন।

বান্দরবানে ৭ বছরের শিশু অপহরণের ৪৮ ঘন্টা না পেরুতেই উদ্ধার করেছে পুলিশ,আটক একজন।

 

বান্দরবান জেলা প্রতিনিধি

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের,রাঙ্গাঝিরি এলাকার স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী সাইফুল ইসলাম এর ৭ (সাত) বছর বয়সী শিশু অপহরণের ৪৮ ঘন্টা না পেরুতেই অপহৃত শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ এবং অপহরণের সাথে জড়িত কক্সবাজার রামু উপজেলার বাসিন্দা রুহুল আমিনকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার(১লা আগস্ট) বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল করিম স্বাক্ষরি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ৩০শে জুলাই দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় সৌদি প্রবাসি জনৈক সাইফুল ইসলামের বাড়িতে ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যাক্তি হামলা চালায়,এসময় বাড়িতে সাইফুল ইসলাম এর স্ত্রী শাহেদা বেগম তার ১১ বছর বয়সী কন্যা সন্তান এবং ৭ বছর বয়সী ছেলে সন্তান কে নিয়ে অবস্থান করছিলো।

অপহরণকারীরা বাড়ির ঢেউটিনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে শাহেদা বেগমের ৭ বছর বয়সী সন্তানকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরের দিন ৩১শে জুলাই অপহরণকারীরা ভিকটিমের মা শাহেদা বেগমের মোবাইলে ফোন করে ভিকটিমকে প্রাণে হত্যার ভয় দেখিয়ে দশ লাখ টাকা মুক্তিপন দাবী করে।
পরে শাহেদা বেগম বিষয়টি নাইক্ষ্যংছড়ি থামা পুলিশ কে জানালে,জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার এর তাৎক্ষণিক নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানা, কাগজীখোলা পুলিশ ফাঁড়ির একাধিক আভিযানিক দল উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে।

এসময় শুক্রবার(১লা আগস্ট) পুলিশের আভিযানিক দল দূর্গম পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী দলের ১ জন সদস্যকে গ্রেফতার করে এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানানো হয় জেলা পুলিশের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০