ABN BANGLA TV
২৬ এপ্রিল ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবানে র‌্যাবের ঝটিকা অভিযান: দুর্ধর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার”।

বান্দরবানে র‌্যাবের ঝটিকা অভিযান: দুর্ধর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলা বান্দরবানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা হত্যা, অপহরণ ও দুর্ধর্ষ সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম হোতা গং রা মং মার্মা (৩৭)-কে অবশেষে আইনের আওতায় নিয়ে এসেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫। গত ২৫ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে বান্দরবান সদর থানাধীন দুর্গম কুহালং ইউনিয়ন এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ২০১০ সালের একটি নৃশংস হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী গং রা মং মার্মা সদর থানাধীন কুহালং ইউনিয়নের মোমবাতোয়াই কারবারি পাড়া এলাকায় অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে র‌্যাবের চৌকস দলটি গত রাতে (২৫ এপ্রিল) ২৩:৪০ ঘটিকায় অভিযান চালিয়ে তাকে ঘেরাও করে এবং সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি গং রা মং মার্মা কুহালং ইউনিয়নের মুম্বাই দোহাই কারবারি পাড়ার বাসিন্দা খইজং মার্মা’র ছেলে। সে পার্বত্য অঞ্চলের একজন তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ২০১০ সালে বান্দরবান সদর থানায় একটি লোমহর্ষক হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে পলাতক থেকে এই আসামি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার এই গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে মনে করা হচ্ছে। পাহাড়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বান্দরবান সদর থানা সোপর্দ করা হয়েছে। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের আস্তানা নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের এ ধরনের আপসহীন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০