ABN BANGLA TV
১৪ আগস্ট ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে রাতের আধারে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক।

বান্দরবানে রাতের আধারে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক।

জেরিন আক্তার স্টাফ রিপোর্টার

 

বান্দরবান বাসস্টেশন এলাকায় অবস্থিত পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সূত্রে জানা যায়,
১৩ আগস্ট বুধবার রাত ১১টায় ব্যবসায়ী নিখিল কান্তি দাশ পাহাড়ীকা ফিলিং স্টেশনের ব্যবসায়িক কর্মকাণ্ড শেষে নগদ দুই লাখ ১৫ হাজার টাকা নিয়ে বাসস্টেশন থেকে পায়ে হেঁটে নিজ বাসার উদ্দেশে রওনা দেয়।

এসময় তিনি সদর উপজেলা পরিষদের সামনের মূল গেইটের কাছাকাছি পৌঁছালে এক যুবক পিছন থেকে তার হাতে থাকা নগদ দুই লাখ ১৫ হাজার টাকা নিয়ে সদর উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে এবং দ্রুত বাউন্ডারি দেয়াল টপকে পালিয়ে যায়।

এদিকে হঠাৎ ছিনতাইয়ের কবলে পড়ে হতবম্ভ হয়ে পড়ে ব্যবসায়ী নিখিল কান্তি দাশ। তিনি ছিনতাইকারী পেছনে ধাওয়া করলেও রাতের আধারে সে পালিয়ে যায়।

ব্যবসায়ী নিখিল কান্তি দাশ জানান, বিগত ২৫ বছর যাবৎ আমি বান্দরবানে ব্যবসা করছি, কোনোদিন এমন ঘটনার সম্মুখীন হয়নি। নিখিল এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিকে দ্রুত আটকের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান,
এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০