ABN BANGLA TV
৪ অক্টোবর ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে মাহাঃ ওয়াগ্যােয়াই পোয়েঃ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন হয়েছে।

বান্দরবানে মাহাঃ ওয়াগ্যােয়াই পোয়েঃ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন হয়েছে।

 

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল খেলা আজ শনিবার বিকেলে ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং মারমা। জনপ্রিয় ধারাভাষ্যকার আশরাফুল বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় হ্যান্ডবল খেলোয়াড় মংসাপ্রু মারমা, উৎসব উদযাপন পরিষদ বান্দরবান জেলা শাখার সহসভাপতি থোয়াইসিং প্রু লুবু, সমাজসেবিকা ও ক্রীড়াবিদ নেলি প্রু মারমা, এবং জনসংহতি সমিতি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উবাচিং মারমা প্রমুখ।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে এই ধরনের হ্যান্ডবল প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা চলছিল। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তারা সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় জাদী তং যুব সংঘ ও উজানিপাড়া হ্যান্ডবল দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৬-১৪ গোলে উজানিপাড়াকে হারিয়ে শিরোপা জিতে নেয় জাদী তং যুব সংঘ হ্যান্ডবল দল।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি এবং বিশেষ পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এরপর অতিথিদের অংশগ্রহণে ফানুস ওড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০