ABN BANGLA TV
২২ মে ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার”।

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনরূপা পাড়া ছিদ্দিকী নগর এলাকার যুবলীগ নেতা হিসেবে পরিচিত হেলাল উদ্দিনকে মাদক মামলায় গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। তিনি আব্দুর রবের ছেলে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বান্দরবান সদর থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি দল পৌরসভার বনরূপা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

সদর থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালের এপ্রিল মাসের ১২ তারিখ দায়ের হওয়া একটি মাদক মামলায় (মামলা নং-১০) গত ৫ মে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ পারভেজ বলেন, “হেলাল নামের মাদক মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।”

এদিকে, বান্দরবান শহরের কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক বেচাকেনা ও মাদকসেবীদের আনাগোনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও দৃশ্যমান পদক্ষেপ ছিল না।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে হেলাল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, তার আশপাশে গড়ে ওঠা একটি চক্রের মাধ্যমে শহরের তরুণ সমাজের মধ্যে মাদকের বিস্তার ঘটছে। এর ফলে এলাকায় সামাজিক অবক্ষয়, চুরি ও কিশোর অপরাধের ঘটনাও বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, সন্ধ্যার পর পৌরসভার উজানীপাড়া, বালাঘাটা, বনরূপা, কালাঘাটা ও আর্মিপাড়া এলাকায় সন্দেহজনক লোকজনের আনাগোনা বেড়ে যায় এবং প্রকাশ্যে মাদক সেবনের ঘটনাও ঘটে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সচেতন মহলের মতে, মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০