
বান্দরবানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস বান্দরবান জেলা শাখার উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বান্দরবান শহরের মুক্ত মঞ্চে দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বান্দরবান স্টেডিয়াম জামে মসজিদের খতীব হাফেজ মওলানা মো. আব্দুল্লাহ। এতে বান্দরবান জেলা জাসাস এর সভাপতি ও পাবলিক প্রসিকিউট পিপি মো. আলমগীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন তুষার।
প্রধান অতীতের বক্তব্য বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। গত ১৬ বছর তিনি নির্যাতনের শিকার হয়ে দিন অতিবাহিত করেছেন।
তিনি আরও বলেন আজ শুনলাম নাকি ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বান্দরবানে আওয়ামী লীগ সরকারের দায়ের করা মামলার আসামিদের সম্মাননা প্রদান করবেন বান্দরবান জেলা বিএনপির আহাব্বায়ক সাচিং প্রু জেরির নেতৃত্বে কিন্তু এটি একটি ভালো উদ্যোগ এখানে দেখলাম অনেকের নাম নেই অনেকেই ইয়াবা মামলার আসামি সম্মাননার তালিকায় এখানে ঢাকায় এক দফা আন্দোলন করতে গিয়ে অনেক মামলা খেয়েছেন তাদের ও নাম নেই ।
সাধারণ নেতাকর্মীরা জানান আমরা যারা মামলা খেয়েছি তাদের কোন নামের তালিকা নেই দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে অনেকে মামলা খেয়েছেন এখানে তাদেরও নাম রয়েছে। এই সম্মাননা অনুষ্ঠানকে গিরে বান্দরবান বিএনপি নেতা কর্মীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আরেক বিএনপির নেতা মমতাজ বলেন আমরা ১২ বছর আগে মামলা খেয়েছি ৪৪ জনের সেখানে আমার নাম থাকলেও আর বাকিদের কোন নামের তালিকা নাই তিনি আরো ও বলেন আমার নাম আছে সেটা আমি অনলাইন প্লাটফর্মে দেখলাম এবং আমাকে কেউ ফোন করে বলেননি যে আজকের সম্মাননা অনুষ্ঠানের বিষয়ে আমরা কি বিএনপি করে অপরাধ করেছি নাকি। আমরা সাধারণ নেতাকর্মীরা জনাব তারেক রহমানের কাছে এই বিষয়টি সুষ্ঠু বিচারের দাবি করছি। এই অনুষ্ঠান কেন লোভ দেখানো হলো।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। গত ১৬ বছর তিনি নির্যাতনের শিকার হয়ে দিন অতিবাহিত করেছেন। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পরীক্ষিত নেত্রী বেগম খালেদা জিয়া। আজও বাংলাদেশের গণতন্ত্রের এবং মানুষের মুক্তির প্রতীক হিসেবে আল্লাহ্ বেগম জিয়াকে বাঁচিয়ে রেখেছেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা -দীর্ঘায়ু কামনা করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবিদুর রহমান, রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি, সবেক পৌর বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সেলিম রেজা, বিএনপিনেতা আইয়ুব খান’সহ ছাত্রদল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতা নেতাকর্মীরা।
মন্তব্য করুন