
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম বান্দরবান অঞ্চল কমিটির উদ্যোগে কেক কেটে এবং যথাযথ মর্যাদায় বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম (BTSWF) এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ: ০৬ জানুয়ারি (মঙ্গলবার) বান্দরবান তঞ্চঙ্গ্যা ছাত্রাবাস প্রাঙ্গণে দুপুর ২:০০টা ঘঠিকায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতেই তঞ্চঙ্গ্যা জাতির কল্যাণে ও ভাবমূর্তি রক্ষায় অসীম ভূমিকা রেখে যারা মৃত্যু বরণ করেছেন তাদের স্মরণে শ্রদ্ধা ভরে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম বান্দরবান অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক: নৈতিকজয় তঞ্চঙ্গ্যা-র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, (BTSWF) বান্দরবান অঞ্চল কমিটির দপ্তর সম্পাদক: ত্রিতাক্ক তঞ্চঙ্গ্যা, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য: রাজুময় তঞ্চঙ্গ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) কেন্দ্রীয় কমিটির মহাসচিব: উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও বান্দরবান অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক: বিরলাল তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা বাতকস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বান্দরবান অঞ্চল কমিটির সভাপতি: সুচিত্রা তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক: বিতনময় তঞ্চঙ্গ্যা, সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম বান্দরবান অঞ্চল কমিটির সভাপতি: শিমুল তঞ্চঙ্গ্যা সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও বান্দরবান তঞ্চঙ্গ্যা ছাত্রাবাসের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠাতা ও সংগঠনের নেতৃবৃন্দ রা বলেন,
আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম (BTSWF) এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।
উল্লেখ্য: বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম (BTSWF) ২০০৬ সালের ০৬ জানুয়ারি পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া অন্যতম তঞ্চঙ্গ্যা আদিবাসী সম্প্রদায়ের শিক্ষা ও জ্ঞানের আলোয় আলোকিত করতে শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতি এই চারটি মূল বিষয় কে ধারণ ও লালন করে এ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা ও অগ্রযাত্রা। বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম (BTSWF) বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) এর গুরুত্বপূর্ণ একটি সহযোগী সংগঠন। এ ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রামের অনান্য আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে পার্বত্য অঞ্চল ও তঞ্চঙ্গ্যা আদিবাসী সম্প্রদায়ের কল্যাণে ও উন্নয়নে অন্যতম ভূমিকা পালন করে থাকে। (BTSWF) এর অগ্রযাত্রা সফল ও সার্থক হোক এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
মন্তব্য করুন