
দাউদাউ করে জ্বলছে আগুন। মুহূর্তেই ছাই হয়ে গেল বান্দরবান শহরের হাফেজঘোনা এলাকায় অবস্থিত বিএনপি-র অস্থায়ী এই প্রচারণা অফিসটি। ০৯ ফেব্রুয়ারি (সোমবার) গত দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা অতর্কিতে হামলা চালিয়ে অফিসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
আগুনের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে জড়ো হতে থাকেন দলীয় নেতা-কর্মী ও উৎসুক জনতা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে তার আগেই অফিসের ভেতরে থাকা পোস্টার, ব্যানার এবং ফার্নিচার পুড়ে ছাই হয়ে যায়।
জেলা বিএনপি-র নেতৃবৃন্দ রা জানিয়েছে:
“আমরা গণতান্ত্রিকভাবে প্রচারণা চালাচ্ছিলাম। কিন্তু আমাদের অগ্রযাত্রা রুখে দিতেই পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল এর উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতার দাবি জানাচ্ছি।”
এই ঘটনাকে কেন্দ্র করে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বড় ধরনের কোনো সংঘর্ষ এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
জেলা পুলিশ কতৃপক্ষ জানিয়েছে:
“খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে আসি। আলামত সংগ্রহ করা হয়েছে। শহরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা তৎপর আছি এবং আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
রাজনৈতিক এই অস্থিরতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের না হলেও মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিএনপি।
মন্তব্য করুন