
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখার উদ্যোগে উপজাতীয় নওমুসলিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবালের সার্বিক তত্ত্বাবধানে বান্দরবান পৌর এলাকার টাংকি পাহাড় এলাকায় বসবাসরত উপজাতি নওমুসলিমদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে স্থানীয় নওমুসলিম মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ, জাতি এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও নওমুসলিম জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং তাদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ইফতার মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করুন