ABN BANGLA TV
২৭ আগস্ট ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা।

বান্দরবানে পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা।

 

মুহাম্মদ আলী,বান্দরবান প্রতিনিধি

ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়ন এর আয়োজন বান্দরবানে পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা বান্দরবান হোটেল হিলটন কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়।
বান্দরবান রেসিডেনশিয়াল হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন সভাপতি মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়নের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসান ইকবাল চৌধুরী।
সভার সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়নের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কাজী জিল্লুর মোস্তফা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈকত রায় এবং রিজিয়ন ও জোনের অফিসার ও ফোর্সবৃন্দ।
সুচনা বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক জমির উদ্দিন বলেন, বান্দরবানের কিছুসংখ্যক হোটেল সমিতির সদস্য নয়, কিন্তু তাদের কিছু অবৈধ কার্যক্রমের কারণে সমিতির সুনাম নষ্ট হচ্ছে।

উন্মুক্ত আলোচনায় হোটেল হিলটন ম্যানেজার আক্কাছ উদ্দিন জানান, অনেক পর্যটক হোটেল রুমের জিনিসপত্র নিয়ে যান। তবুও আমরা পর্যটকদের সম্মান রক্ষার্থে তাদের সাথে ভালো
ব্যবহার করি।

কিউবি রিসোর্টের স্বাধিকারী মফিজুল ইসলাম মামুন জানান, বিদেশি পর্যটকগণ অনেক সময় অনুমতি প্রদানের বিলম্বের কারণে হয়রানির স্বীকার হতে হয়। তিনি বলেন, বিদেশি পর্যটক টানতে হলে এই অনুমতি প্রথা বাদ দিতে হবে।

প্রধান অতিথি হাসান ইকবাল চৌধুরী, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত), ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়ন বলেন,পর্যটকরা চায় ভালো ব্যবহার।.অনলাইনে বুকিংয়ে তারা যাতে প্রতারিত না হন, সেজন্য তিনি হোটেল মালিকদের নির্দেশনা প্রদান করেন।
একইসাথে ট্যুর অপারেটর দের প্রশিক্ষণের উপর জোর দেন।

বান্দরবানের পর্যটনের বিষয়ে পজিটিভ প্রচারণা চালানোর জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি আহ্বান রাখেন। বিদেশি পর্যটকদের সুবিধার্থে অনুমোদনের সময় সীমা তিন দিনের পরিবর্তে ২৪ ঘণ্টার মধ্যে অনুমতি পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।

বান্দরবান রেসিডেনশিয়াল হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন সভাপতি মো: সিরাজুল ইসলাম সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়নকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০