ABN BANGLA TV
৫ এপ্রিল ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে দৃষ্টিপ্রতিবন্ধী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত।

বান্দরবানে দৃষ্টিপ্রতিবন্ধী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত।

বান্দরবান জেলা প্রতিনিধি

সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সুয়ালক বান্দরবানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের
পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫, ৪এপ্রিল শুক্রবার বিকেলে সুয়ালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি।

বান্দরবান জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মহুরি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ম্যা ম্যা নু মারমা, জেলা পরিষদ সদস্য রাজুময় তঞ্চঙ্গ্য,জেলা পরিষদ সদস্য উবাথোয়াই মামা।

বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,বান্দরবান পর্যটন মোটেলের সমন্বয়ক শোয়াইব আহমেদ ফারুকী, বান্দরবান সদর উপজেলা পরিষদ সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উক্যনু মারমা,উপজেলা সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার, সাংবাদিক মুহাম্মদ আলী। বান্দরবান সুয়ালক সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম শিক্ষক মো:জসিম উদ্দিন,মো:জাহিদ প্রমুখ।

অতিথিরা বক্তব্যে বলেন, আজকের এই মহতী উপলক্ষে, আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আজ আমরা একত্রিত হয়েছি সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সুয়ালক,বান্দরবানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। এই অনুষ্ঠান আমাদের সকলের জন্য একটি বিশেষ দিন,যেখানে আমরা একে অপরের সাফল্য ও অর্জন উদযাপন করছি।

আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা যেভাবে নিজেদের প্রতিভা এবং দক্ষতা দিয়ে সমাজে অবদান রাখছেন, তা আমাদের জন্য এক অনুপ্রেরণা। তারা প্রমাণ করেছেন,শারীরিক প্রতিবন্ধকতা কোনোভাবেই স্বপ্ন এবং লক্ষ্য পূরণের পথে বাধা হতে পারে না।

আজকের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা যে পরিশ্রম, অধ্যবসায় এবং সাহস দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। বিজয়ীরা তাদের পুরস্কার পেয়েছেন, কিন্তু আমি মনে করি,প্রতিটি অংশগ্রহণকারী আমাদের কাছে বিজয়ী।

এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি সুন্দর স্মৃতি তৈরি করছি যা ভবিষ্যতেও আমাদের উৎসাহিত করবে। আমরা একসাথে ভবিষ্যতে আরও সফলতা এবং অর্জন অর্জনের লক্ষ্যে এগিয়ে যাব। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০