ABN BANGLA TV
২০ জুন ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে তথ্য অধিদফতর অনলাইন সেবা সমূহের বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

বান্দরবানে তথ্য অধিদফতর অনলাইন সেবা সমূহের বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

বান্দরবানে তথ্য অধিদফতরের অনলাইন সেবাসমূহের বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা অনলাইনে বিভিন্ন সরকারি সেবা প্রদানের পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

১৯জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তথ্য অধিদফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি।

তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ম.জাভেদ ইকবাল এর সভাপতিত্বে কর্মশালায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, জেলা তথ্য অফিসার মিজানুর রহমান।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তথ্য অধিদপ্তরের কার্যক্রমকে আরও সহজ এবং জনমুখী করার লক্ষ্যে অনলাইন সেবা গ্রহণের মান উন্নয়ন ও বাস্তবায়ন করা। কর্মশালায় কর্মকর্তারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষ কীভাবে সহজে সেবা প্রদান করা যায় এবং সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মাইগভ প্লাটফর্মের আওতাতাধীন তথ্য অধিদফতরের অনলাইন সেবা দেওয়া হচ্ছ।

এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (প্রোটকল) মোহাম্মাদ কামরুজ্জামান ভূঁঞা। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর তার বক্তব্যে তুলে ধরেন এই কর্মশালার মাধ্যমে তথ্য অধিদপ্তর তাদের অনলাইন সেবার মান উন্নত করতে এবং জনগণের দোরগোড়ায় সহজে সরকারি সেবা পৌঁছে দিতে আরও একধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন। কর্মশালায় বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় অনলাইন সেবার সহজলভ্যতা নিশ্চিত করা, বিভিন্ন দপ্তরের ওয়েবসাইডের তথ্য হালনাগাদ করা এবং তা জনগণের জন্য সহজলভ্য করা ইত্যাদি।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, দৈনিক সংগ্রাম বান্দরবান জেলা প্রতিনিধি আবুল বশর ছিদ্দিকী,প্রথম আলোর জেলা প্রতিনিধি জেলা বুদ্ধ জ্যোতি চাকমা, বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট,ডেইলি ইন্ডাস্ট্রি বান্দরবান জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক সচিত্র মৈত্রী প্রতিনিধি রশিদ আহমদ, এনটিভি মাল্টিমিডিয়া বান্দরবান প্রতিনিধি মো:শফিক’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভাপতির বক্তব্যে তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ম.জাভেদ ইকবাল বলেন, সরকারি নিয়ম মোতাবেক সকল সাংবাদিককে সংবাদ সংগ্রহ ও প্রচারের আহ্বান জানান।

এবং বিভিন্ন ওয়েবসাইট ও পত্রিকার মালিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন করা এবং সরকারি আইন মোতাবেক তা পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০