ABN BANGLA TV
১২ আগস্ট ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে জিপি-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

বান্দরবানে জিপি-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

 

মো. আরিফ, বান্দরবান প্রতিনিধি;

 

২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী বান্দরবান পৌরসভার মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের জন্য এক অনন্য সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে বান্দরবান পৌরসভার উদ্যোগে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি প্রতিভাবান শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন।

পৌরসভার প্রশাসক এস.এম. মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে ও মেধার বিকাশ ঘটাতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা আরো অনুপ্রাণিত হবে, যা আগামীতে বান্দরবানে জিপিএ-৫ প্রাপ্তির হার বাড়িয়ে তুলবে।

অনুষ্ঠানে পৌর প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক ঘোষণা দেন যে, ভবিষ্যতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পৌরসভার পক্ষ থেকে মাসিক শিক্ষাবৃত্তি দেওয়া হবে।

আয়োজনের শেষ মুহূর্তে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ৮৭ জন শিক্ষার্থীকে প্রাইজবন্ড, সনদপত্র ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০