ABN BANGLA TV
১৯ এপ্রিল ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

বান্দরবানে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

বান্দরবান জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮এপ্রিল শ্রুক্রবার সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষ্যে বিভিন্ন তথ্য তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আমির এস এম আবদুস ছালাম আজাদ।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল,
আদর্শ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর হামিদ হোসেন,প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির,বান্দরবান জামাতের দায়িত্বশীল অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম,পৌর জামাতের জয়েন্ট সেক্রেটারি ওবায়দুল হক’সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আমির এস এম আবদুস ছালাম আজাদ সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশের জনগণের কল্যাণে এবং একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

বিগত সরকারের আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে আর সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা করতে দেয়নি ফ্যাসিস্ট সরকার। এ সময় তিনি আরো বলেন, দীর্ঘদিন পরে শনিবার (১৯ এপ্রিল)দুপুর ২টায় বান্দরবান এর ঐতিহাসিক রাজারমাঠে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে, আর এই কর্মী ও সুধী সমাবেশ সুন্দরভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ১৯তারিখের কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম,অধ্যক্ষ নুর আহম্মদ আনোয়ারী,জেলা আমীর, কক্সবাজার। অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন
জেলা আমীর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।অধ্যাপক আব্দুল আলিম জেলা আমীর: রাঙ্গামাটি পার্বত্য জেলা।

অধ্যাপক আহসান উল্লাহ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। অধ্যাপক জাফর সাদেক, অঞ্চল টিম সদস্য, চট্টগ্রাম, অধ্যাপক নুরুল আমিন অঞ্চল টিম সদস্য, চট্টগ্রাম, এড. আনোয়ারুল আলম চৌধুরী জেলা আমীর, চট্টগ্রাম দক্ষিণ, আলাউদ্দীন সিকদার জেলা আমীর, চট্টগ্রাম উত্তর। এডভোকেট মুহাম্মদ আবুল কালাম, নায়েবে আমীর,বান্দরবান পার্বত্য জেলা।
বক্তব্য রাখবেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন এস এম আবদুচ ছালাম আজাদ আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০