
শনিবার সকাল ১০ঃ০০ ঘটিকার সময় বান্দরবান পার্বত্য জেলার পাইকারি ও খুচরা চাউল বিক্রেতাদের অবৈধ মজুমদারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন বান্দরবান খাদ্য বিভাগ।
বান্দরবান জেলা খাদ্য নিয়ন্ত্রক সু-প্রকাশ চাকমার নেতৃত্বে বান্দরবান বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং লাইসেন্স যাচাই-বাছাই করেন। অবৈধ কোন চাল মজুদ আছে কিনা তা যাচাই করেন।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা খাদ্য নিয়ন্ত্রক সুপ্রকাশ চাকমা, খাদ্য পরিদর্শক হীরালাল তংচংগ্যা, কারিগরি খাদ্য পরিদর্শক অনুপম চাকমা সহ বান্দরবান জেলা খাদ্য বিভাগ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জেলা খাদ্য নিয়ন্ত্রক সুপ্রকাশ চাকমা বলেন বান্দরবানে অবৈধ চাউল মজুদদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ যদি চাউল অবৈধ মজুদ করে থাকেন এমন প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন