ABN BANGLA TV
২০ আগস্ট ২০২৫, ১০:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নারী নিহত, আহত ৫।

বান্দরবানে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নারী নিহত, আহত ৫।

 

মো.আরিফ, বান্দরবান প্রতিনিধি;

 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় চাঁদের গাড়ি দুর্ঘটনায় হ্লায়ইনু মারমা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় শিশুসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের মেরাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হ্লায়ইনু মারমা হেডম্যান পাড়ার বাসিন্দা চথোয়াইমং মারমার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান সদর থেকে ছেড়ে আসা একটি চাঁদের গাড়ি তারাছা ইউনিয়নের বেতছড়া এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে মেরাই পাড়ার উঁচু ঢালু এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে গাড়িটি উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হ্লায়ইনু মারমার মৃত্যু হয় এবং শিশুসহ পাঁচজন যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, দুর্ঘটনার সময় গাড়িটি (নম্বর বি-৭০) সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নারী নিহত হয়েছেন এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ্র মুকুল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। আহতদের চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০