ABN BANGLA TV
২৯ অক্টোবর ২০২৫, ৩:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে চলাচলের সড়ক নির্মাণে বাঁধা প্রদানসহ চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন।

বান্দরবানে চলাচলের সড়ক নির্মাণে বাঁধা প্রদানসহ চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন।

 

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান:

বান্দরবানে প্রভাবশালী ব্যক্তি কর্তৃক সড়ক নির্মাণে বাঁধা প্রদান ও চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে জেলা শহরের পশ্চিম বালাঘাটা এলাকায় সর্বস্তরের জনসাধারনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা পূর্ব পুরুষের আমল থেকে পশ্চিম বালাঘাটা এলাকায় বসবাস করে আসছি। বর্তমানে আমাদের পাড়ায় প্রায় ২শ পরিবার রয়েছে। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় আমাদের এলাকাটি প্রথম শ্রেনীর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের হওয়ার পরও আমাদের যাতায়াতের কোন রাস্তা নেই। দীর্ঘ বছর ধরে আমরা অনেক কষ্ট করে যাতায়াত করে আসছি। বিশেষ করে এলাকার কোন বাসিন্দা গুরুত্বর অসুস্থ হলে কাঁধে করে অনেক দুর হেটে রাস্তায় এনে হাসপাতালে নিতে হয়।

বক্তারা আরো বলেন, এই রাস্তাটি নির্মাণ করার জন্য বেশ কয়েকবার টেন্ডার হয়েছে। কিন্তু অদৃশ্য কারণে আমাদের রাস্তাটি না হয়ে অন্য জায়গায় রাস্তা নির্মাণ হয়েছে। সর্বশেষ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৭৪ লক্ষ টাকা ব্যয়ে পশ্চিম বালাঘাটা ১নন্বর ওয়ার্ডের চন্দ্রঘোনা সড়ক হতে হাজী নুরুল আলম হয়ে অংসিংপ্রু রেসিডেন্সিয়াল এলাকায় পাড়ার রাস্তাটি নির্মাণ করার জন্য টেন্ডার হয়। পরবর্তীতে ঠিকাদারের প্রতিনিধিরা রাস্তাটি নির্মাণ করতে আসলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও
ইটভার মালিক মাকসুদুল আলম কোম্পানী ও তার ভাতিজা দিদারুল করিম রাস্তা কাজ বন্ধ করে দেয় এবং ঠিকাদারের প্রতিনিধিদের মারধরের হুমকিসহ চাঁদা দাবী করে। এছাড়াও বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করে আসছে এই প্রভাবশালী ব্যক্তিরা। তাদের এমন কাজের আমরা তীব্র প্রতিবাদ জানাই। যদি ভবিষ্যতে রাস্তা নির্মাণ কাজে বাঁধা করে তাহলে এলাকার সাধারণ জনগন তা কঠোর হস্তে দমন করবে বলে হুশিয়ারী দেন বক্তারা।

এসময় মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সুনীল দে, মো: আজম, বাবু দে, বাসু দে’সহ এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০