
বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার উদ্যোগে বান্দরবানের আলেমদের নিয়ে ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ (২৭ অক্টোবর) শনিবার সকালে বান্দরবান শহরের একটি মালিকানাধীন হোটেল হল রুমে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় ওলামা বিভাগের জেনারেল সেক্রেটারি ডঃ মাওলানা খলিলুর রহমান মাদানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বান্দরবান জেলা শাখার আমির এস এম আব্দুস সালাম, নাইবে আমির এডভোকেট আবুল কালাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, সদর উপজেলা শাখার আমির এডভোকেট সোলায়মান, বান্দরবান পৌর শাখার আমির মাওলানা হারুনুর রশিদ, রোয়াংছড়ি উপজেলা শাখার আমি এডভোকেট শাহাদাত হোসাইনসহ বান্দরবান জেলা জামায়াত ইসলামের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ডঃ মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন বাংলাদেশে আবার নতুন করে কোন স্বৈরাচার মাথা গজিয়ে উঠতে দিব না, বাংলাদেশের জনগণ শিখে গেছে কিভাবে স্বৈরাচারকে দমন করতে হয়, স্বৈরাচার সরকার শেখ হাসিনার আমলে আলেম-ওলামাদের যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, সেটি জনগণ ও ছাত্র সমাজ উপলব্ধি করতে পেরেছে বলেই, স্বৈরাচার কে পতন করতে পেরেছি।
মন্তব্য করুন