ABN BANGLA TV
৮ অক্টোবর ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে এক লক্ষ ২১ হাজার শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা।

বান্দরবানে এক লক্ষ ২১ হাজার শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা।

বান্দরবানে ১ লক্ষ ২১ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে। ইতোমধ্যে জেলায় ৬৫ শতাংশ শিশু অনলাইনে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

মঙ্গলবার সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

এসময় তিনি আরো বলেন, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামুল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ টিকা শিশুদের ৫ থেকে ৭ বছর পর্যন্ত নিরাপদে রাখবে। তিনি বলেন, এ টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলায় ৩শ ৮৪টি সেন্টার আছে। তাই যে যার নিকটস্থ সেন্টারে গিয়ে টিকা নিতে পারবে। যদি কোন কারনে রেজিষ্ট্রেশন করতে না পারে তাহ‌লে সরাসরি নিজ নিজ টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে বলেও জানান সিভিল সার্জন।

কর্মশালায় বান্দরবান জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকির, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) হৃদয় মাহমুদ চয়নসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে এবং চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থায়ী টিকাদান কেন্দ্রে ও ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্রাম অঞ্চলের কমিউনিটি ক্লিনিকে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০