
বান্দরবান প্রতিনিধি:
পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা পর্যটন নগরী বান্দরবানে উন্নয়নের পালে লেগেছে নতুন হাওয়া। এরই ধারাবাহিকতায় আজ: ২৪ জানুয়ারি (শনিবার) স্টেডিয়াম সংলগ্ন এলাকায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন করা হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বান্দরবান ৩০০নং আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরি বাবুর অফিস।
এ সময় সাচিং প্রু জেরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন,আমাদের লক্ষ্য কেবল একটি অফিস স্থাপন নয়, বরং এখান থেকে সাধারণ মানুষের পাশে থেকে নতুন কিছু করা। এই অঞ্চলের উন্নয়নে আমরা বদ্ধপরিকর।”
সকাল থেকেই স্টেডিয়াম এলাকায় ছিল উৎসবের আমেজ। উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং নানা শ্রেণি-পেশার মানুষ সাথে জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ । উদ্বোধনী অনুষ্ঠানে সাচিং প্রু জেরি বাবুকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শুভাকাঙ্ক্ষীরা।
এ সময় বক্তারা বলেন, তারুণ্যের এই উদ্যম বান্দরবানের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে ইতিবাচক প্রভাব ফেলবে।
সাচিং প্রু জেরি বাবুর এই নতুন অফিস কেবল একটি কর্মস্থল নয়, বরং স্থানীয়দের কাছে এটি প্রত্যাশার এক নতুন কেন্দ্রবিন্দু। এই কার্যালয়কে কেন্দ্র করে আগামীতে আরও বড় কোনো স্বপ্নের বাস্তবায়ন ঘটবে—এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন