ABN BANGLA TV
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চেক বিতরণ।

বান্দরবানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চেক বিতরণ।

 

বান্দরবান প্রতিনিধি

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান জেলার বিভিন্ন পূজা মণ্ডপের জন্য চেক বিতরণ করা হয়েছে।

আজ: ২২ সেপ্টেম্বর রোজ: (সোমবার) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল মনসুর, সদস্য মোঃ আবুল কালাম, মোঃ নাসির উদ্দিন, শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উৎযাপন পরিষদ বান্দরবান এর সম্মানিত সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক সবুজ দত্ত‌‌‌ বাচ্চু-সহ ৭টি উপজেলার দুর্গোৎসব উৎযাপন পরিষদ এর বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন মঠ, মন্দির পুরোহিত ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বান্দরবান জেলার ৭টি উপজেলার বিভিন্ন দুর্গোৎসব উৎযাপন পরিষদ এর নেতৃবৃন্দ দের হাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত অনুদান (চেক) বিতরণ করা হয়। অর্থের পরিমাণ সর্বমোট ২৫ লক্ষ টাকা বান্দরবান জেলার ৭টি উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গোৎসব উৎযাপন পরিষদ এর নেতৃবৃন্দ দের প্রদান করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বক্তব্যে বলেন, এ অনুদান প্রেরণের জন্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তিনি এবারের শারদীয় দুর্গোৎসব খুবই জাকজমকপূর্ণ ভাবে আয়োজন করার আহ্বান জানান।

তিনি আরো জানান, এ বারে বান্দরবান এর শারদীয় দুর্গোৎসব উৎযাপন যেন সুন্দর ও নিরাপদে উৎযাপিত হয় সে জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হতে সকল ধরনের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। এবং প্রতিটি পূজা মন্ডবে পূজারী রা যাতে নিরাপদে পূজা করতে পারেন সে জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০