ABN BANGLA TV
২৩ জুন ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানের লামায় ভূমি বেদখল ও অগ্নিসংযোগ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ।

বান্দরবানের লামায় ভূমি বেদখল ও অগ্নিসংযোগ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

বান্দরবান জেলাধীন লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের নাজিরাম ত্রিপুরা পাড়ায় ভূমি বেদখল ও অগ্নিসংযোগ চেষ্টার অভিযোগে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বান্দরবান বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উদ্যোগে আজ: ২৩ই জুন (মঙ্গলবার) সকালে বান্দরবান জেলা প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির শুরুতে জেলা শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলার প্রেসক্লাবের সামনে গিয়ে সকলে বিক্ষোভ সমাবেশে সমবেত হন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল নাজিরাম ত্রিপুরা পাড়ার জুম ভূমি ও বসতভিটা বেদখলের পাঁয়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি পাড়ায় অগ্নিসংযোগের চেষ্টা ও পাড়াবাসীকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দুর্গম এই পাহাড়ের বাসিন্দারা।

এ সময় সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করা জরুরি। এরই সাথে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে মূল অপরাধীদের আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। একই সাথে পাড়ার নিরাপত্তা জোরদারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বিক্ষোভকারীরা।

ভূমি রক্ষা আর নিরাপদ আশ্রয়ের আকুতি এখন গজালিয়ার এই ত্রিপুরা পাড়াবাসীর। স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে পাহাড়ের এই শান্তিপ্রিয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০