ABN BANGLA TV
১১ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবানের রোয়াংছড়িতে বিএনপি নেতার মাতৃবিয়োগ: যথাযোগ্য মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন”।

বান্দরবানের রোয়াংছড়িতে বিএনপি নেতার মাতৃবিয়োগ: যথাযোগ্য মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন।

চিংনুমং রোয়াংছড়ি, বান্দরবান প্রতিনিধি:

আজ: ১১ মার্চ (বুধবার) বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যার রত্নগর্ভা মাতার অন্ত্যেষ্টিক্রিয়া (দেহক্রিয়া) রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদায় সম্পন্ন হয়েছে।

মৃত্যু ও শোকের ছায়া

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২:৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী, সন্তান ও নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর প্রয়াণে স্থানীয় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়সহ সমগ্র রোয়াংছড়ি উপজেলায় গভীর শোকের ছায়া নেমে আসে।

শ্রদ্ধা নিবেদন

মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ:

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন:

মংহাইনু মারমা (সাবেক সভাপতি, রোয়াংছড়ি উপজেলা বিএনপি)

গান্ধী লাল তঞ্চঙ্গ্যা (সাবেক সাংগঠনিক সম্পাদক)

অংশৈচিং মারমা (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক)

বিনিধন তঞ্চঙ্গ্যা (সভাপতি, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন বিএনপি)

চিত্র মহন চাকমা (সভাপতি, নোয়াপতং ইউনিয়ন বিএনপি)

প্রীতিময় তঞ্চঙ্গ্যা (সাংগঠনিক সম্পাদক, নোয়াপতং ইউনিয়ন বিএনপি)

এছাড়াও ১নং রোয়াংছড়ি ও ২নং তারাছা ইউনিয়ন বিএনপি, উপজেলা জাসাস এবং উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

অন্তিম বিদায়

গতকাল বিকেলে ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ ওয়াগয় পাড়া এলাকায় অবস্থিত পারিবারিক শ্মশানে ধর্মীয় ও সামাজিক রীতি অনুসরণ করে তাঁর দেহক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় বক্তারা মরহুমার স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন মহীয়সী নারী এবং আদর্শ জননী, যাঁর অবদান সমাজ ও পরিবার কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০