ABN BANGLA TV
২৯ মার্চ ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে যেসব সিদ্ধান্ত নিলো সরকার”।

বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে যেসব সিদ্ধান্ত নিলো সরকার।

নিউজ ডেস্ক:

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে সারাদেশে ব্যাপক প্রস্তুতি নিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (২৯ মার্চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরী।

সভায় এবারের পহেলা বৈশাখের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’। নববর্ষ উদযাপনকে আরও সুশৃঙ্খল, সার্বজনীন এবং তাৎপর্যপূর্ণ করে তুলতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এ আয়োজন ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া বরাবরের মতো ছায়ানটের উদ্যোগে রাজধানীর রমনা বটমূলে অনুষ্ঠিত হবে বৈশাখের অন্যতম প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও বেতার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি চ্যানেলগুলো বাংলাদেশ টেলিভিশনের ফিড ব্যবহার করে অনুষ্ঠান প্রচার করবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ দেশের অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে নববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের তত্ত্বাবধানে নববর্ষ উদযাপনের আয়োজন করা হবে। এ আয়োজনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকেও সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

সভায় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করে বাংলা নববর্ষকে অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য এবং বাঙালির সংস্কৃতির প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানানো হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয়, সাংস্কৃতিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। মোট প্রায় ৬০ জন প্রতিনিধি সরাসরি উপস্থিত ছিলেন, পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অনলাইনেও যুক্ত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০