ABN BANGLA TV
৪ জানুয়ারি ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতার পিতার জানাজায় মুসল্লীদের ঢল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোক প্রকাশ।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতার পিতার জানাজায় মুসল্লীদের ঢল
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোক প্রকাশ।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার আওতাধীন ২নং সাধনপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উত্তর শাখার সাবেক সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ তমিজ উদ্দিনের পিতা আবুল কাশেমের জানাজা নামাজে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে এক হৃদয়বিদারক ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
মরহুম আবুল কাশেম একজন ধর্মপ্রাণ, সৎ, আল্লাহভীরু ও নীরব সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, জনপ্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মুসল্লীগণ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুম আবুল কাশেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। বক্তারা বলেন, মরহুম ছিলেন একজন নিরহঙ্কার, সদালাপী ও মানবিক গুণসম্পন্ন মানুষ। তাঁর মৃত্যু এলাকাবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি ও শূন্যতার সৃষ্টি করেছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা এবং সংশ্লিষ্ট সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে এক যৌথ শোকবার্তায় মরহুম আবুল কাশেমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। শোকবার্তায় বলা হয়—
“আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার আওতাধীন ২নং সাধনপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক হাফেজ মুহাম্মদ তমিজ উদ্দিনের সম্মানিত পিতা আবুল কাশেম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে শোকাহত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।”
শোকবার্তায় মরহুমের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় এবং সকলকে মরহুমের জন্য দোয়া করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, মরহুম আবুল কাশেম চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর সন্তানদের মধ্যে হাফেজ মুহাম্মদ তমিজ উদ্দিন একজন সুপরিচিত দ্বীনি ও সামাজিক ব্যক্তিত্ব। তিনি ২০১৫ সালে পূর্ব বৈলগাঁও এলাকায় “আহলে বাইতে রাসূল ﷺ সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা” নামে একটি সুন্নী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে এলাকার দ্বীনি শিক্ষা ও এতিম শিশুদের লালন-পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
মরহুম আবুল কাশেমের ইন্তেকালে পুরো এলাকায় এক শোকস্তব্ধ পরিবেশ বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০