ABN BANGLA TV
১২ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালী ৯নং (ক) শীলকূপ ইউনিয়নে জালিয়াখালী থেকে গন্ডামারা ব্রীজ পর্যন্ত রাস্তা পাকাকরণের প্রাক্কলন সম্পন্ন।

বাঁশখালী ৯নং (ক) শীলকূপ ইউনিয়নে জালিয়াখালী থেকে গন্ডামারা ব্রীজ পর্যন্ত রাস্তা পাকাকরণের প্রাক্কলন সম্পন্ন।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

 

শীলকূপ ইউনিয়নের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইউনিয়নবাসীর বহুল কাঙ্ক্ষিত জালিয়াখালী বাজারের পূর্ব প্রান্ত থেকে ডাক বাংলা সড়ক হয়ে গন্ডামারা ব্রীজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা পাকাকরণের প্রাক্কলন (Estimate) তৈরির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে আজ সরেজমিনে পরিদর্শন করেন এলজিইডি (LGED)-এর সম্মানিত উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম, সার্ভেয়ার আমিনুল ইসলাম এবং কার্য্য সহকারী মোঃ বাবুল। এ সময় তাঁদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ ইউছুপসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ নূরীর অক্লান্ত প্রচেষ্টা ও উদ্যোগেই এই প্রাক্কলন কাজটি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “ইনশাআল্লাহ, খুব শীঘ্রই রাস্তাটির নির্মাণ কাজ শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।” চেয়ারম্যান রাশেদ নূরী সকলের সহযোগিতা ও আন্তরিক দোয়া কামনা করেছেন যাতে জনকল্যাণমূলক এ কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়।
সরেজমিনে দেখা যায়, সম্পূর্ণ সড়কজুড়ে বড় বড় গর্ত যার কারনে এলাকাবাসীর চোখের পানি নাকের পানি একাকার করে ভাঙাচোরা সড়ক দিয়ে গন্তব্যে যেতে দেখা যায় শিক্ষার্থী, পথচারীদের। অবিলম্বে আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই জরুরী জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি মেরামতের ব্যবস্থা নিতে এলজিইডি’র জেলা ও বিভাগীয় প্রধান প্রকৌশলী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টা মহোদয়ের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসীসহ এই রাস্তায় চলাচলকারী সুবিধাভোগী জনসাধারণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০