
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের বাঁশখালীতে অটোরিকশা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৩৭৩ কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (২ জুন) কালীপুর ইউনিয়ন কমপ্লেক্সে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মোট ১১৯৭ জন ভোটারের মধ্যে ৯০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সিএনজি অটোরিকশা চালকগণ স্বতঃস্ফূর্ত ভাবে আগামী তিন বছরের জন্য তাদের শ্রমিক নেতা নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন।
বাঁশখালী সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজি নং চট্ট-২৩৭৩ এর ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল
সভাপতি পদে মোহাম্মদ মনছুর ছাতা প্রতীকে ৪৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোহাম্মদ আনছার চেয়ার প্রতিক নিয়ে পেয়েছেন ৩৪৪ ভোট।
সহ-সভাপতি পদে চাকা প্রতিকে ২৭৭ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মামুন মিয়া গোলাপ ফুল প্রতিকে পেয়েছেন ২৪২ভোট।
সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম টেবিল ফ্যান প্রতীকে ৩৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদিউল আলম হারিকেন প্রতীকে পেয়েছেন ৩১৫ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুর রহিম দোয়াত কলম প্রতীকে বিপুল ভোটে বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৮৩ ভোট।
সাংগঠনিক সাধারণ সম্পাদক পদে হেলাল উদ্দিন হাঁস প্রতিকে ৩৯৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম পেয়েছেন ৩৫৮ ভোট।
অর্থ সম্পাদক পদে ওহিদুল আলম আম প্রতিকে ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোক্তার আহমদ পেয়েছেন ৪১৪ ভোট।
দপ্তর সম্পাদক পদে মনির আহমদ ডাব প্রতিকে ৩৮০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আবছার টেবিল প্রতীকে পেয়েছে ২৮০ভোট।
ক্রীড়া সম্পাদক পদে ৫৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু ছালেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
আব্দুল গফুর মিন্টু ফুটবল প্রতীকে পেয়েছে ২৫৮ ভোট।
সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মহিউদ্দিন দেওয়াল ঘড়ি প্রতিকে ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মালেক ২৪১ পেয়েছে ভোট।
সাধারণ সদস্য নুরুল ইসলাম (বাচ্চু) বাঘ প্রতিক ৩৮০ ভোট, মিলন মল্লিক মোরগ প্রতিকে ২৬০ ভোট পেয়ে কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন, কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী গুনাগরী আধুনিক হাসপাতালের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী বাংলাদেশ বাঁশখালী উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এনামুল হক জিহাদী ও কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালামসহ সকল রাজনৈতিক দলের ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন চলাকালীন সময়ে বাঁশখালী থানার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর তপন কুমার বাকছি ও এস আই শরীফ হাসান সঙ্গীয় ফোর্স সহ ভোট গ্রহণ পরিদর্শন করেন। সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা দেন
মন্তব্য করুন