ABN BANGLA TV
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালী রামদাস মুন্সীর হাট তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, ফোর্সের কল্যাণে নেওয়া হলো বিশেষ পদক্ষেপ।

বাঁশখালী রামদাস মুন্সীর হাট তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, ফোর্সের কল্যাণে নেওয়া হলো বিশেষ পদক্ষেপ।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

 

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার আজ রামদাস মুন্সীর হাট তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বপালনরত ফোর্স সদস্যদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন এবং তদন্তকেন্দ্রের ব্যারাক, ডাইনিং, রান্নাঘর ও গোসলখানা ঘুরে দেখেন। বিভিন্ন স্থাপনার সার্বিক অবস্থা তিনি নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কারের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে মাননীয় পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন— “দুর্গাপূজার সময়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। প্রতিটি সদস্যকে সতর্ক, পেশাদার ও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনআস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, পুলিশের প্রতিটি সদস্যের দায়িত্বশীলতা ও আন্তরিকতার ওপর নির্ভর করছে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর দুর্গাপূজা উদযাপন। এজন্য তিনি ফোর্সকে পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এছাড়া পুলিশ সুপার সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন—“পুলিশ সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দায়িত্ব পালন করেন। তাঁদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে জেলা পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ব্যারাক, ডাইনিং, রান্নাঘর ও অন্যান্য সুযোগ-সুবিধার মান উন্নয়নে আমরা নিয়মিত কাজ করছি। তাঁদের কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
পুলিশ সুপার আরও বলেন, দায়িত্বপালনের পাশাপাশি ফোর্সের সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি ও প্রাত্যহিক জীবনযাত্রার মান উন্নয়নের জন্য জেলা পুলিশ নিরন্তর উদ্যোগ গ্রহণ করবে। তাঁর এ আশ্বাসে উপস্থিত ফোর্স সদস্যরা অনুপ্রাণিত হন এবং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা অনুভব করেন। এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম ও রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তপন কুমার বাকচি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০