ABN BANGLA TV
২ ডিসেম্বর ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

**বাঁশখালী নারী উন্নয়ন সমিতির বিরুদ্ধে গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ। হয়রানির শিকার গ্রাহকদের ক্ষোভ বৃদ্ধি**।

**বাঁশখালী নারী উন্নয়ন সমিতির বিরুদ্ধে গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ।
হয়রানির শিকার গ্রাহকদের ক্ষোভ বৃদ্ধি**।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

 

চট্টগ্রামের বাঁশখালীতে নারী উন্নয়ন সমিতি নামে একটি এনজিও–ধর্মী সংগঠনের বিরুদ্ধে গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাৎ এবং ইচ্ছাকৃতভাবে অর্থ ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা জানান, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সঞ্চয় প্রকল্প, মাসিক কিস্তি ও বিনিয়োগের নামে টাকা জমা দিলেও মেয়াদ শেষে অর্থ ফেরত পেতে গেলে সমিতির কর্মকর্তারা টালবাহানা করছেন।
অভিযোগ অনুযায়ী, সমিতির শাখা অফিসগুলোতে প্রতিদিনই টাকা ফেরতের দাবিতে গ্রাহকরা ভিড় জমাচ্ছেন। অনেকে দাবি করেছেন, টাকা ফেরতের কথা বললে কর্মকর্তারা হুমকি, অপমান এবং বিভিন্নভাবে হয়রানি করছেন। কেউ কেউ জানান, অফিসে গেলে দায়িত্বশীলরা দরজা বন্ধ করে রাখেন, আবার কেউ গ্রাহকদের সঙ্গে অসদাচরণ করেন।
এক ক্ষতিগ্রস্ত গ্রাহক বলেন, “আমরা বছর ধরে কিস্তি দিয়ে লাখ লাখ টাকা জমা করেছি। এখন টাকা ফেরত চাইলে তারা নানা অজুহাত দিচ্ছে। কেউ বলে সিস্টেম ডাউন, কেউ বলে স্যার নেই। কিন্তু আসলেই তারা টাকা দিতে চাইছে না।”
আরেক গ্রাহক অভিযোগ করেন,
“টাকা চাইতে গেলে উল্টো আমাদের ওপর রাগ দেখায়। এমনকি অফিসে ঢুকতেই দেয় না। এটা খোলামেলা প্রতারণা ছাড়া আর কিছু নয়।”
স্থানীয়দের দাবি, সমিতিটি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সঞ্চয় প্রকল্প পরিচালনা করছে। কিন্তু বিগত কয়েক মাস ধরে গ্রাহকদের টাকা ফেরত না দেওয়া, হিসাব গোপন রাখা এবং দায়সারা মনোভাবের কারণে সমিতির কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সমিতির দায়িত্বশীলদের বক্তব্য জানতে ফোন ও সরাসরি অফিসে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ মন্তব্য দিতে রাজি হননি। নারী উন্নয়ন সমিতির পরিচালক শোভা রানী ধরকে বারংবার ফোন করার পরে অন্য একজন মহিলা ফোন রিসিভ করে বলেন, ওনার মাথা ব্যাথা করতে এখন কথা বলতে পারবে না।
ক্ষতিগ্রস্ত গ্রাহকরা বিষয়টি দ্রত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অর্থ ফেরত নিশ্চিত করার দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনও জানিয়েছে, প্রয়োজনীয় অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০