
বাঁশখালী থানা পুলিশের দুর্দান্ত এক অভিযানে
০৪ টা ওয়ারেন্ট ভুক্ত, ০২ টা সাজা প্রাপ্ত ও ০২ টা নাশকতার মামলার ১জন আসামি গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম(বার) মহোদয় এর নির্দেশনায় বাঁশখালী থানার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে- বিগত ২৮/০৬/২০২৫খ্রি. তারিখ বিকাল ৬.০০ ঘটিকার সময় বাঁশখালী থানার এসআই(নিঃ) দয়াল চন্দ্র ভৌমিক, সঙ্গীয় ফোর্স কনস্টেবল আবছার, কনস্টেবল মহসিন, কনস্টেবল দেলোয়ার ও আনসার সদস্য বায়েজিদসহ উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার পুইছড়ী ইউনিয়নের নাপোড়া গ্রামের মীরপারা এলাকা হইতে আসামি মাহামুদুল হাসান(৩৫),পিতা-মৃত আমানউল্লাহ কে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ লক্ষ টাকা জরিমানাসহ ৪টি ওয়ারেন্ট, ২ টি সাজা ও ২টি নাশকতার মামলা রয়েছে।
এরই মাধ্যমে বাঁশখালী পুলিশ প্রশাসন সফল একটি অভিযান পরিচালনা করেছেন, তার জন্য ধন্যবাদ জানিয়েছেন বাঁশখালীর সুশীল সমাজ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।
মন্তব্য করুন