
আজ ১১ এপ্রিল ২০২৫ জুমাবার বাঁশখালী ইসলামী যুব কাফেলার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ বৈলছড়ি গার্লস কলেজ মোড় থেকে চেচুরিয়া ভোলারঘাটা হয়ে বাঁশখালী আজিজিয়া মাদরাসা পর্যন্ত পদক্ষিন করে।
সংগঠনের সভাপতি মাওলানা জুনাইদুর রশিদ এর সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা হানিফ আল মাহমুদ ও যয়েন্ট সেক্রেটারী মাওলানা আমান উল্লাহ হাসানের যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন মাওলানা আমিন উল্লাহ, মাওলানা এমরান, হাফেজ আনোয়ার, মাওলানা ইউনুস, হাফেজ ইব্রাহীম, মাওলানা হানিফ আল মাহমুদ, মাওলানা মহিউদ্দিন খান জসিম, মাওলানা এস এম ফয়জুল্লাহ, মাওলানা মুহিব্বুর রহমান, মাওলানা মনজুর, মাওলানা তৈয়ব, মাওলানা হেলাল, হাফেজ বেলাল, মুফতি তৌহিদুল্লাহ আমিন, মাওলানা আমান উল্লাহ শাহী, মাওলানা মোরশেদ, মাওলানা এরশাদ প্রমুখ। বক্তারা বলেন, আমরা এই নৃশংস ও অমানবিক আগ্রাসনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পাশাপাশি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং শান্তিকামী সকল রাষ্ট্র ও সংগঠনের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি—তারা যেন অবিলম্বে ফিলিস্তিনে এই সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করে এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, নিরাপদ জীবন যাপন ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথ সুগম করে।
বক্তারা আরও বলেন ফিলিস্তিন একটি জাতির নাম, একটি আত্মত্যাগের ইতিহাস, একটি মুক্তির আকাঙ্ক্ষা। আমরা এই ন্যায়সংগ্রামের পাশে আছি, এবং থাকবো ইনশাআল্লাহ।
মন্তব্য করুন