ABN BANGLA TV
৫ মে ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাঁশখালীর সরলে ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ”।

বাঁশখালীর সরলে ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে সরকারি মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ (VGF) এর চাল বিতরণ করা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরায় চলমান নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের জীবিকা সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

মঙ্গলবার (৫ মে) সকাল ১০টায় উপজেলার সরল ইউনিয়নে আয়োজিত বিতরণ কার্যক্রমে মোট ১ হাজার ৫৩ জন নিবন্ধিত জেলের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় প্রতিজন জেলেকে ৮৭ কেজি করে চাল প্রদান করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগী জেলেরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক হিসেবে উল্লেখ করেন।

জানা গেছে, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও সামুদ্রিক মাছের প্রজনন নির্বিঘ্ন রাখতে প্রতিবছর নির্দিষ্ট সময়ের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ সময় জেলেদের বিকল্প আয়ের সুযোগ সীমিত থাকায় তাদের আর্থিক সংকট নিরসনে সরকার ভিজিএফ কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, সরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আকতার, ইউপি সচিব হারুনুর রশিদ এবং স্থানীয় ইউপি সদস্যবৃন্দ—মোহাম্মদ সেলিম, মোঃ শাহেদ, মোঃ তৈয়ব, নুরুন্নবী, আলমগীরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন বলেন, “জেলেদের জীবিকা রক্ষায় সরকার সবসময় আন্তরিক। মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে যাতে কোনো জেলে খাদ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, জেলেদের তালিকা যাচাই-বাছাই করে স্বচ্ছতার মাধ্যমে এই সহায়তা বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সরকারের এই মানবিক উদ্যোগ জেলেদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে তাদের জীবিকা টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০