
বাঁশখালীতে স্বামী মোঃ নঈম উদ্দীন প্রকাশ ফরিদ প্রকাশ স্কিনটার্চ ফরিদ তার স্ত্রী মিনু আক্তারকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ফরিদুল আলম পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
গত ২০১০ ইং সনে আসামী মোঃ ফরিদ (৪৩) পিতা মৃত- দুদু মিয়া, মাতা মৃত- ছকিনা বেগম সাং- ডোংরা ( কালু ফকিরের বাড়ী), থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম এর সহিত ভিকটিম মিনু আক্তার(৩৭) পিতামৃত- আজিজ আহাম্মদ, মাতা- আনোয়ারা বেগম, সাং- পশ্চিম ইলশা ( সহলার বর বাড়ী) ০৮নং ওয়ার্ড, ০৪নং বাহারছড়া ইউ পি, থানা- বাঁশখালী, জেলা চট্টগ্রাম এর সামাজিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকে দাম্পত্য জীবনে প্রায়সময় ঝগড়াঝাটি লেগে ছিল। তাদের দুই মেয়ে এক ছেলে আছে। গত প্রায় এক মাস যাবৎ ভিকটিম আসামীকে তাবিজ করেছে বলে উভয়ের মধ্যে প্রায় সময় ঝগড়া হতে থাকে এবং আসামী ভিকটিমকে খুন করার হুমকি দিতে থাকে। এরই জের ধরে ভিকটিম ভয়ে গত ১০/০৪/২৫ ইং তারিখ সন্ধ্যা অনুমান ৬.০০ ঘটিকার সময় তার পিতার বাড়ীতে চলে আসে। রাতের খাওয়া শেষে পিতার ঘরে ঘুমিয়ে পরে। পরবর্তীতে আসামী ১১/০৪/২৫ ইং তারিখ ভোর অনুমান ০৪.০০ ঘটিকার দিকে শশুড় বাড়িতে আসে এবং একই তারিখ ভোর অনুমান ০৪.৩০ ঘটিকার সময় ভিকটিমমের বাম চোখের নীচে ছুরি মেরে পালিয়ে যায়। তারপর ভিকটিমকে প্রথমে মোশারফ আলী বাজারের উপকূলীয় জেনারেল হাসপাতালে নেয়।সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করেন।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার কথা শুনার সাথে সাথে ঘটনাস্থলে বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়ার নেতৃত্বে পুলিশ ফোর্স গিয়ে পরিদর্শন করেন।
মন্তব্য করুন