ABN BANGLA TV
২৩ জুলাই ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীর গুনাগরী খাসমহল সিসি ক্যামেরার আওতায় আসায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রশংসা।

বাঁশখালীর গুনাগরী খাসমহল সিসি ক্যামেরার আওতায় আসায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রশংসা।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

 

বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী খাসমহল এলাকা পুরাটায় সিসি ক্যামেরা দ্বারা সুরক্ষিত করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণে বাঁশখালী উপজেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম ব্যাবসায়ীক কেন্দ্র গুনাগরী খাসমহল এলাকায় নিরাপত্তা নিয়ে বিভিন্ন সমস্যা ও সংকট দেখা দেয়। বাজারের সওদাগর ও ক্রেতাদের নিরাপত্তা রক্ষার্থে ব্যবসায়ীদের ব্যক্তিগত উদ্যোগে বাজারের একাধিক পয়েন্টে এখনো নিরাপত্তা রক্ষার জন্য দারোয়ানরা কাজ করছে।

সপ্তাহের প্রতিদিন বিভিন্ন স্থান থেকে ক্রয়বিক্রয় করার জন্য লোকজন এ বাজারে আসেন। তাছাড়া অন্যান্য দিনেও লোক সমাগমে পুরো বাজার মুখরিত থাকে। বাজারে বিভিন্ন সমস্যার অন্যতম হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা না থাকা। রামদাস মুন্সি হাটে পুলিশ তদন্ত কেন্দ্র থাকলেও বিভিন্ন সময় চোরের দল সুযোগ পেলেই চুরির ঘটনা ঘটায়।

বিষয়টি ব্যবসায়ীসহ সাধারণ জনগণ মারাত্মক বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাজার ও বাজারবাসীর নিরাপত্তা এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় অবশেষে কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালামের সার্বিক প্রচেষ্টায় গুনাগরী চৌমুহনী সংলগ্ন এলাকায় (সিসি) ক্যামেরা স্থাপন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম জানান, গুনাগরী চৌমুহনীতে স্থাপিত সিসি ক্যামেরার কন্ট্রোল রুম পরিষদে রয়েছে। সেই সিসি ক্যামেরা দ্বারা বাজারের দোকান পাটে সংঘটিত চুরি-ডাকাতিসহ যে কোন অঘটনের সাথে সম্পৃক্তদের স্বনাক্ত করার জন্য এ প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজন লোকদের গতিবিধি ও চলাচল পর্যবেক্ষণ করা যাবে।

কালিপুর ইউনিয়ন পরিষদ সুন্দর ইউনিয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার প্রয়াসে গুরুত্বপূর্ণ কাজটি দিয়ে সহযোগিতা করায় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গুনাগরীর পাশাপাশি খুব শীঘ্রই রামদাস মুন্সির বাজার ও সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০