ABN BANGLA TV
৫ জুন ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীবাসীর ন্যায্য অধিকার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণে ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালীবাসীর ন্যায্য অধিকার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণে ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

 

বাঁশখালীবাসীর ন্যায্য অধিকার ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণে ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে
বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে বাঁশখালী ছাত্র জনতা ও সচেতন নাগরিক সমাজের আয়োজনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল বাঁশখালী উপজেলার পল্লী বিদ্যুৎ সেবার মানোন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা।
বাঁশখালীবাসীর দীর্ঘদিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন দুর্ভোগের প্রেক্ষাপটে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ দফা যৌক্তিক দাবি উত্থাপন করা হয়। এসব দাবির বাস্তবায়নের মাধ্যমে জনদুর্ভোগ কমে আসবে এবং বিদ্যুৎ সেবার মানে উল্লেখযোগ্য উন্নয়ন হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
উত্থাপিত ৫ দফা দাবি:
১. দপ্তরগুলোর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ
বাঁশখালীর সরকারি ও বেসরকারি সেবাদানকারী দপ্তরসমূহে সেবাপ্রার্থীরা প্রায়শই অনিয়ম, হয়রানি ও দুর্নীতির শিকার হচ্ছেন। এ অবস্থার উন্নয়নে প্রতিটি দপ্তরে কর্মকর্তাদের ছবিসহ পরিচয়পত্র ও সেবার তালিকা সময়সীমাসহ (Citizen Charter) প্রকাশ বাধ্যতামূলক করতে হবে।
২. সঠিক ও স্বচ্ছ বিলিং ব্যবস্থা প্রবর্তন
গ্রাহকদের সঠিক বিল নির্ধারণ, অতিরিক্ত বা ভুল বিল বন্ধ ও নিয়মিত অডিট/মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে।
৩. ঝুঁকিপূর্ণ লাইন সংস্কার ও গ্রামীণ অঞ্চলে সেবা সময় বৃদ্ধি
গ্রামীণ জনগণ যেন নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পায়, সে জন্য ঝুঁকিপূর্ণ লাইনসমূহ দ্রুত সংস্কার এবং গ্রামীণ এলাকায় কর্মরত টিমের সংখ্যা ও সেবা সময় বাড়াতে হবে।
৪. বর্ষাকালে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন
বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়ের ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে বিনামূল্যে মেরামত ও সংযোগ পুনঃস্থাপন নিশ্চিত করতে হবে।
৫. মিটার বাণিজ্যের অবসান ও কঠোর তদারকি
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ মিটার-সংক্রান্ত সকল অনিয়ম বন্ধে কঠোর তদারকি ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ ছাত্র জনতা বাঁশখালীর অর্গানাইজার মাওলানা এমদাদ উল্লাহ, সিনিয়র সদস্য রহিম উল্লাহ রিয়াদ, এম এ হান্নান ও আব্দুল হামিদ।
পল্লী বিদ্যুৎ এর সাধারণ গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, মোহাম্মদ আমিনুল ইসলাম, চৌধুরী মোহাম্মদ হাসান, নাজিবসহ আরও অনেকেই । বক্তারা বলেন, “আমাদের এই দাবি রাজনৈতিক নয়, বরং এটি একটি মানবিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এসব দাবির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং বাঁশখালীবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০