ABN BANGLA TV
১৪ ডিসেম্বর ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ।

বাঁশখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহিদ বুদ্ধিজীবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বলেন,
“১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনোই জাতি ভুলে যাবে না। তাঁদের আদর্শ ধারণ করেই আমাদের একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বীর মুক্তিযোদ্ধা সরওয়ার হোসাইন চৌধুরীসহ বাঁশখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন, নবাগত থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ। উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শওকতুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, উপ‌জেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আ‌রিফুল ইসলাম চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আমজাদ হো‌সেন, নির্বাচন অফিসার দেবাশীষ দাশ, উপ‌জেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল ক‌রিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সমাজের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০