ABN BANGLA TV
১৭ ডিসেম্বর ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে মদীনাতুল উলুম কুদ্দুসিয়া তাহফীজুল কুরআন কমপ্লেক্সে বিজয় র‍্যালী ও ভর্তি কার্যক্রমের ঘোষণা।  

বাঁশখালীতে
মহান বিজয় দিবস উপলক্ষে মদীনাতুল উলুম কুদ্দুসিয়া তাহফীজুল কুরআন কমপ্লেক্সে বিজয় র‍্যালী ও ভর্তি কার্যক্রমের ঘোষণা।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।

 

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন করেছে মদীনাতুল উলুম কুদ্দুসিয়া বালক-বালিকা তাহফীজুল কুরআন কমপ্লেক্স। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালীর আয়োজন করা হয়।

সকাল দশটায় প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিজয় র‍্যালীতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে দেশপ্রেমমূলক বিভিন্ন স্লোগানের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবকে তুলে ধরেন। র‍্যালীটি আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রতিষ্ঠানে এসে শেষ হয়।

অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ কারী শফিকুল ইসলাম। তিনি বলেন,
“বিজয়ের সূর্য যেমন লাল-সবুজের পতাকায় মিশে আছে, তেমনি বিজয়ের চেতনা আমাদের সত্তা ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও ইসলামী আদর্শের সমন্বয় ঘটানো আমাদের মূল লক্ষ্য।”

এ সময় তিনি প্রতিষ্ঠানটির আগামী কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, আগামী ২০ তারিখ প্রতিষ্ঠানে একটি বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। উক্ত বার্ষিক সভা শেষে নতুন শিক্ষাবর্ষের জন্য বালক ও বালিকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।

তিনি আরও বলেন, কুরআনের হিফজের পাশাপাশি আদর্শ চরিত্র গঠন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে মদীনাতুল উলুম কুদ্দুসিয়া তাহফীজুল কুরআন কমপ্লেক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, আসন্ন ভর্তি কার্যক্রমে আগ্রহী অভিভাবকদের বার্তা সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০