
রিট পিটিশনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের আদেশে বাঁশখালীর সরল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন সরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ রোকসানা আক্তার। তাকে বাদ দিয়ে প্রশাসক নিয়োগের আদেশ হাইকোর্ট ৩ মাসের জন্য স্থগিত করায় সোমবার থেকে তাকে আবারো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিয়নের যাবতীয় কার্যক্রম পরিচালনা ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়। গতকাল সোমবার (২৫ আগস্ট) বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে রোকসানা আক্তারকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পন করে চিঠি দেন।
এদিকে সরল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় রোকসানা আক্তারকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল। সরল ইউনিয়ন পরিষদের সচিব, সকল ইউপি সদস্যগণ ও গ্রাম পুলিশসহ সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় রোকসানা আক্তারকে অভিনন্দন জানিয়েছেন। আগামীতে সরল ইউনিয়নে রাস্তা ঘাট ও শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন করবেন বলে জানিয়েছেন, তিনি বলেন,,,
মন্তব্য করুন