ABN BANGLA TV
৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বাঁশখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টোর, চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাঁশখালী উপজেলা সদরে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর সাড়ে ২টা থেকে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

র‍্যালিতে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি বাঁশখালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে পৌরসভার সাবেক কাউন্সিলর কিবরিয়া আজম ও পৌরসভা মহিলা দল নেত্রী আনিসুন নাহারের নেতৃত্বে একটি মিছিল অংশ নেয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল র‍্যালির সঙ্গে যুক্ত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের যানবাহন রাখার জন্যও পৃথক অবস্থানের ব্যবস্থা করা হয়।

র‍্যালিকে কেন্দ্র করে উপজেলা সদরের বিভিন্ন সড়কে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে নির্ধারিত কর্মসূচি শেষে র‍্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

১

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

২

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৩

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৪

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৫

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৬

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৭

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৮

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

৯

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১০

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১১

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১২

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৩

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৪

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৫

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৬

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৭

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৮

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

১৯

ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের

২০