ABN BANGLA TV
২০ এপ্রিল ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাঁশখালীতে বাহারচরা আইডিয়াল প্রি-ক্যাডেট হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”।

বাঁশখালীতে বাহারচরা আইডিয়াল প্রি-ক্যাডেট হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম):

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাহারচরা আইডিয়াল প্রি-ক্যাডেট হাই স্কুলের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সুষ্ঠু ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ এবং কামাল উদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লোকমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে তোমরা উপনীত হয়েছো। সততা, পরিশ্রম ও নৈতিকতার মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ নুরুন্নবী। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে তোমরা ভালো ফলাফল অর্জন করবে—এই বিশ্বাস আমাদের রয়েছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ শওকত ওসমান, বাংলাদেশ প্রেস ক্লাব বাঁশখালী উপজেলার সহ-সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ছাত্রনেতা ওয়াহেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আলী আজগর সোহেল। এ বছর বিদ্যালয় থেকে মোট ৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ—রমিজ উদ্দীন, মুরাদ, মাওলানা রমিজ উদ্দীন, মিজবাহুল আলম কাবিজু, নাছিমা আক্তার, তাসনিয়া সোলতানা, জান্নাতুল মাওয়া ডালিয়া, নুসরাত জাহান, রিজা আক্তার, নিশাত আক্তার, দিলসাত এবং মিফতাহুল মাওয়া

অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। পরে তাদের সার্বিক সফলতা কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, প্রতিবছরের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের আয়োজন করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০