ABN BANGLA TV
২৫ মে ২০২৫, ২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে দীর্ঘ ১১ বছর পর মাদ্রাসার মসজিদে জুমার নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বাসিত ছাত্র ও এলাকাবাসী।

বাঁশখালীতে দীর্ঘ ১১ বছর পর মাদ্রাসার মসজিদে জুমার নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বাসিত ছাত্র ও এলাকাবাসী।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

বাঁশখালীতে দীর্ঘ ১১ বছর পর মাদ্রাসার মসজিদে জুমার নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বাসিত ছাত্ররা ও এলাকাবাসী। বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও গ্রামে অবস্থিত আহলে বাইতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নীয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা সংলগ্ন অলি নূর জামে মসজিদ টি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এরপর থেকে কয়েক বছর পাঞ্জেগানা নামাজ আদায় করলেও জুমার নামাজ আদায় করতে পারে নাই। উক্ত অলি নূর জামে মসজিদে গতকাল ২৩ মে শুক্রবার দীর্ঘ ১১ বছর পর জুমার নামাজ আদায় করেন, মাদ্রাসা শিক্ষক- শিক্ষার্থী ও এলাকাবাসীসহ সাধারণ মুসল্লীগণ। জুমার নামাজের ইমামতি করেন বরুমছড়া গাউছিয়া মঈনুল উলূম মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা আবুল হাশেম আনোয়ারী। এই সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ তমিজ উদ্দিনসহ জুমার নামাজ পড়তে আসা মুসল্লীরা বলেন, দীর্ঘ ১১ বছর পর আমরা এই মসজিদে জুমার নামাজ পড়তে পেরে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। মাদ্রাসা শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়ে যেত জুমার নামাজ পড়তে যেতে, মাদ্রাসাটি মেইন রোড সংলগ্ন হওয়ায় জুমার নামাজ পড়তে যাওয়ার সময় ছোট ছোট শিক্ষার্থীদের দূর্ঘটনার আশংকা থাকতো, আজ সেই আশংকা থেকে মুক্ত হলাম। উল্লেখ্য ২০১৪ সালে অলি নূর জামে মসজিদ প্রতিষ্ঠা হলেও স্থানীয় অসাধু কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারনে মসজিদটি ভেঙে ফেলে। এরপর দীর্ঘ ১১ বছর পর ভাঙা অবস্থায় ছিল পরবর্তীতে এলাকাবাসী ও মাদ্রাসা পরিচালক হাফেজ তমিজের প্রচেষ্টায় পূণরায় জুমা চালু করা হয়। জুমার নামাজের পূর্বে আহলে বাইতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নীয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০