
চট্টগ্রাম বাঁশখালীতে সাধনপুর ইউনিয়নে পূর্ব বৈলগাঁও এলাকার মাওলানা রফিউল করিমের ছেলে মৌলানা রুহুল করিমের মাছের প্রজেক্টে গত কয়েক দিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী দল চাঁদা চেয়ে চাঁদা না পেয়ে সোমবার সকালে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় বারো লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাধনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব বৈলগাঁও জামে মসজিদ সংলগ্ন মাওলানা রুহুল করিমের দুটি মৎস্য প্রজেক্টে রয়েছে। সোমবার একটিতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেন দুষ্কৃতকারীরা।
মন্তব্য করুন