ABN BANGLA TV
৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন।

বাঁশখালীতে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

 

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) বাঁশখালী উপজেলা ও পৌরসভা  শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (৬ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় শীলকূপ টাইম বাজারস্থ জাফর কনভেনশন হলে এ সম্মেলনের উদ্বোধন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা বদরুল হক। প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আইবিডব্লিউএফ এর জেলা উপদেষ্টা ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা ইসমাইল, উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, অধ্যক্ষ মাওলানা আবু তাহের, আইবিডব্লিউএফ জেলা নেতা নুরুল আমিন সিকদার, উপদেষ্টা জি এম সাইফুল ইসলাম, মাওলানা শহিদুল্লাহ, অধ্যক্ষ আজিজুর রহমান।
সম্মেলনের সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি এস. এম. আলী নেওয়াজ চৌধুরী ইরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম শোয়াইবুর রহমান।
বক্তারা বলেন, ব্যবসায়ীদের উচিত হালাল উপার্জনকে সর্বাগ্রে রাখা, মাপ-জোখে প্রতারণা থেকে বিরত থাকা এবং পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার মানসিকতা বজায় রাখা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহযোগিতা করা, তরুণ প্রজন্মকে ব্যবসায় উদ্যোগী হতে উৎসাহিত করা-এগুলোও ইসলামী দায়িত্বের অংশ।
বক্তারা আরো বলেন, শিল্পপতি ও ব্যবসায়ীরা আল্লাহর দেওয়া রিজিক বণ্টনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম এবং দেশের অর্থনীতির চালিকাশক্তি। ইসলামী শিক্ষার আলোকে ন্যায়, সততা ও আমানতের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করলে শুধু ব্যক্তিগত নয়, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হয়।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সকল শিল্পপতি ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০