
বাঁশখালীতে আল-হেরা মারকাজুল উলুম বালক/বালিকা মাদ্রাসা হিফজ সবক প্রদান, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গুনাগরীস্থ মাদ্রাসা ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে। উক্ত সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, এস এম জসিম উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, গুনাগরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন খাঁন জসিম।
সবক প্রদান করেন, মাওলানা হাফেজ জসিম উদ্দিন, শিক্ষা পরিচালক, আল-হামিদ মহিলা মাদ্রাসা, সাধনপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈলছড়ী দারুননূর ইসলামীয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ ইউনুস।
হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলার সহ-সাধারণ সম্পাদক, মাওলানা হানিফ আল মাহমুদ,
মোহাম্মদ ইলিাছ, অর্থ সচিব, অত্র মাদ্রাসা, মোঃ রহিম উল্লাহ, সহ- সেক্রেটারি, অত্র মাদ্রাসা। সার্বিক তত্বাবধানে ছিলেন, অত্র মাদ্রাসা’র সম্মানিত পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলার নির্বাহী অর্থ সচিব মাওলানা জুনাইদুর রশিদ শওকী। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মোঃ হুবাইব, তসলিমুল জান্নাত, হাফেজা নাঈমুল জান্নাত, শারমিন আক্তার, নিশা আকতার ও আফরিন সোলাতানা।
মন্তব্য করুন