ABN BANGLA TV
২৬ মে ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে অস্ত্র ঠেকিয়ে ঠিকাদারকে মারধর ও ৫ লাখ টাকা ছিনতাই অভিযোগ।

বাঁশখালীতে অস্ত্র ঠেকিয়ে ঠিকাদারকে মারধর ও ৫ লাখ টাকা ছিনতাই অভিযোগ।

 

বাঁশকালী প্রতিনিধি

 

বাঁশখালীতে অস্ত্র ঠেকিয়ে ঠিকাদারকে মারধর ও ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী মুফিজুর রহমানকে ১৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় তার নেতৃত্বে হামলা, মারধর ও অস্ত্র ঠেকিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে ভবনের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার বিষয়টি জানাজানি হলে বাঁশখালীতে আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহে কাজ শুরু করেছে বলে জানা গেছে।
গত ২১ মে সকাল ৯টায় উপজেলা পরিষদের অভ্যন্তরে নির্মাণাধীন ইডিসি ভবনের ৬ষ্ঠ তলার ছাদে এই ঘটনা সংঘটিত হয় বলে অভিযোগ করে পৌরসভার বাহারুল্লাহপাড়া এলাকার মুফিজুর রহমান ও তার সমর্থক আবদুল মান্নানসহ আরো অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে নির্মাণাধীন ভবনের ঠিকাদার মুহিব্বুল্লাহ বাঁশখালী থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন।
এদিকে মুফিজুর রহমানের দাবি তিনি টাকা ছিনতাই কিংবা কাউকে মারধর করেননি। শ্রমিকদের টাকা না দিয়ে তাদের হয়রানি করার প্রতিবাদ করলে এ ঘটনা সাজানো হয়েছে।
জানা গেছে, গত ২১ মে বুধবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদের অভ্যন্তরে ৬ তলা ভবনের ছাদে মেসার্স আল আরিফ এন্টারপ্রাইজের মালিক ও ভবনের ঠিকাদার মুহিব্বুল্লাহ তার শ্রমিকদের নিয়ে কাজ করছিল। এসময় মুফিজুর রহমানের নেতৃত্বে ১৫-২০ লোক পিস্তল, ছুরি ও লোহার রড নিয়ে নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদে গিয়ে কাজ বন্ধ করে দেন। তারা ঠিকাদার মুহিব্বুল্লাহর কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় মুহিব্বুল্লাহ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে এলোপাতাড়ি মারধর করেন। তাকে রক্ষায় এগিয়ে এলে মুহিব্বুল্লাহর ছেলে আলি মোহাম্মদ আরিফ ছিদ্দিকী (১৮) ও শ্রমিকদেরও মারধর করেন। এসময় অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে শ্রমিকদের বেতন ও মালামাল ক্রয়ের ৫ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেন অস্ত্রধারীরা। এসময় মামলা কিংবা কোথাও অভিযোগ না করার ভয় দেখিয়ে ঠিকাদারের কাছ থেকে খালি স্টাম্পে স্বাক্ষরও নেন মুফিজ ও তার লোকজন। ঠিকাদার মুহিব্বুল্লাহ জানান, তাকে এবং তার ছেলেকে মারধর করা হয়েছে। তারা বাঁশখালী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চাঁদা না দেওয়ায় তার উপর এই হামলা চালানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় বাঁশখালী থানায় লিখিত এজাহার জমা দিয়েছি।
হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ৪ দিন ধরে ভবনের নির্মাণ কাজও বন্ধ হয়ে গেছে। উপজেলা পরিষদের অভ্যন্তরে ঢুকে চাঁদাবাজি, হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় আলোচনা-সমালোচনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে।
হামলা, চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের ঘটনা অস্বীকার করে মুফিজুর রহমান বলেন, শ্রমিকদের টাকা না দেওয়ায় তাদের অনুরোধে আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম। ছলাম। মূলত শ্রমিকদের টাকা আত্মসাৎ করতে ঠিকাদার পরিকল্পিতভাবে এ ঘটনা সাজিয়েছে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, আমরা ঘটনাটি তদন্ত করছি। উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি ভবনের ছাদে এত বড় ঘটনা ঘটলে আশপাশে সবাই জানার কথা। কিন্তু কেউ মুখ খুলছেনা। অস্ত্র ঠেকিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ সত্যিই রহস্যজনক বলে মন্তব্য করেন ওসি সাইফুল ইসলাম। তিনি বলেন, তবুও আমরা ঘটনার রহস্য বের করতে চেষ্টা করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০